159th Board Meeting of IBSL
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (আইবিএসএল) এর ১৫৯তম বোর্ডসভা ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আইবিএসএল এর চেয়ারম্যান মোহাম্মাদ নাসির উদ্দিন এফসিএমএ সভায় সভাপতিত্ব করেন। এতে আরো উপস্থিত ছিলেন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, মুহাম্মদ মুনিরুল মওলা, জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএস, তাহের আহমেদ চৌধুরী ও মোহাম্মদ আলী। এছাড়াও আইবিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহিদুল ইসলাম এফসিএমএ, কোম্পানি সচিব মোঃ রিফাত হোসেন, হেড অফ বিজনেস মোঃ মনিরুজ্জামান ও হেড অফ একাউন্টস মুহাম্মাদ মাহফুজুল হক সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের আর্থিক বিবরণী ও ব্যবসায়িক সফলতা অর্জনের বিভিন্ন বিষয়াদি সহ অন্যান্য গুরুত্বপুর্ন বিষয় আলোচনা করা হয়।