SEND FEEDBACK

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুকিপুর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন।

Islami Bank Securities Limited (IBSL) receives the prestigious Independence Golden Jubilee Award-2022 for Excellence in Capital Market Intermediary Services.

WHAT’S HAPPENING

ক্যাপিটাল মার্কেট রোড শো অনুষ্ঠিত


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যাপিটাল মার্কেট রোড শো অনুষ্ঠিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত ২১ জুন ২০২৫ তারিখে “ক্যাপিটাল মার্কেট রোড শো” আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে রিসোর্স পার্সন উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মসিউর রহমান এফসিএ, সিআইপিএ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল পিএইচডি, সহযোগী প্রফেসর ড. আনহার শরিফ মোল্লাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। উক্ত রোড শো-তে দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু ব্রোকারেজ হাউজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের টেকসই পুঁজিবাজার সম্পর্কে ধরনা এবং পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে কিভাবে তারা শক্তিশালী পুঁজিবাজার গঠনে অবদান রাখবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।